Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের নাটকে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া

admin

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০১:৪১ অপরাহ্ণ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ০১:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
শেষ মুহূর্তের নাটকে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক :
শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত জয়টা যেন আলজেরিয়ার হাতেই ছিল। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সাসা কালাইজডজিচের হেডে গোল করে অবিশ্বাস্যভাবে ৩-৩ সমতা ফেরায় অস্ট্রিয়া।

Manual5 Ad Code

নাটকীয় এই ড্রয়ে গ্রুপ ‘জে’ থেকে রানার্সআপ হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে অস্ট্রিয়া, আর আলজেরিয়াকে সন্তুষ্ট থাকতে হয়েছে তৃতীয় স্থান নিয়ে। তবে তৃতীয় হলেও নকআউটে জায়গা পেয়েছে তারা।

কানসাস সিটিতে শুরু থেকেই জমে ওঠে দুই দলের লড়াই। ২৮ মিনিটে ডেভিড আলাবার বাড়ানো বলে গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দেন মার্কো আরনাউতোভিচ।

তবে বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে রাফিক বেলঘালির গোলে সমতায় ফেরে আলজেরিয়া।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মার্সেল সাবিৎজারের দূরপাল্লার দুর্দান্ত শটে আবারও এগিয়ে যায় অস্ট্রিয়া। কিন্তু হাল ছাড়েনি আলজেরিয়া। ৫৯ মিনিটে হোসেম আওয়ারের পাস থেকে রিয়াদ মাহরেজ গোল করে ২-২ সমতা ফেরান।

Manual1 Ad Code

নাটকীয়তা আরো বাড়ে যোগ করা সময়ে। ৯৩ মিনিটে আবারও মাহরেজ গোল করে আলজেরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল জয় নিয়েই মাঠ ছাড়বে উত্তর আফ্রিকার দলটি।

Manual6 Ad Code

কিন্তু শেষ কথা বলার বাকি ছিল অস্ট্রিয়ার। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মাইকেল গ্রেগরিশের হেড থেকে বল পেয়ে সাসা কালাইজডজিচ দারুণ এক হেডে জাল কাঁপিয়ে ৩-৩ সমতা ফেরান। এরপরই শেষ বাঁশি বাজান রেফারি।

Manual2 Ad Code

এই ড্রয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নেয় অস্ট্রিয়া। অন্যদিকে সমান ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে শেষ ৩২-এ টিকে থাকল আলজেরিয়াও।

শেয়ার করুন