Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

admin

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৭:২২ অপরাহ্ণ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ০৭:২২ অপরাহ্ণ

ফলো করুন-
সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের শুরুটা আজ ছিল একেবারেই ছন্নছাড়া। টানা তৃতীয় শিরোপার মিশনে নামা দলের এমন বিবর্ণ পারফরম্যান্স ভাবিয়ে তুলেছিল ডাগআউটকে। গোল হজম করে পিছিয়ে পড়ায় আরও চিন্তার ভাঁজ পড়ে কোচ পিটার বাটলারের কপালে। এর পরের গল্পটা ভিন্ন, সাহসী বাংলাদেশের প্রত্যাবর্তনে।

গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে টানটান উত্তেজনার সেমিফাইনালে নেপালকে ২–১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল ঋতুপর্ণা-আফঈদারা।

Manual8 Ad Code

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা নেপাল ২৩ মিনিটে প্রথম সাফল্য পায়। কর্নার থেকে আসা বলে গোল করেন গীতা রানা। দীপা শাহির নেওয়া কর্নারে পায়ের টোকায় বল জালে পাঠান তিনি। গোল হজম করে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ।

প্রথমার্ধে বাংলাদেশকে বেশিরভাগ সময়ই রক্ষণে ব্যস্ত থাকতে হয়। তবে একেবারে শেষ মুহূর্তে ম্যাচে ফিরে আসে লাল-সবুজের দল। প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক কর্নার কিক থেকে সরাসরি গোল করেন ঋতুপর্ণা চাকমা। তার এই ‘অলিম্পিক গোল’ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং বিরতিতে স্কোরলাইন দাঁড়ায় ১–১ সমতায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও চাপে পড়ে বাংলাদেশ। নেপালের একটি আক্রমণে গোলকিপারকে কাটিয়ে শট নিয়েছিলেন রেখা, তবে বল পোস্টে লেগে ফিরে আসায় অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ।

এরপর ম্যাচে দুই দলই একাধিক আক্রমণ সাজালেও গোলের দেখা মিলছিল না। ৬৯ মিনিটে নেপালের সারু লিম্বুর বাঁকানো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে বাংলাদেশের গোলকিপার মিলির একাধিক সেভ দলকে ম্যাচে টিকিয়ে রাখে।

Manual3 Ad Code

কহদজব
৭৮ মিনিটে সাগরিকার সামনে ছিল এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ। শামসুন্নাহার জুনিয়রের পাস পেয়ে কাছ থেকে শট নিয়েছিলেন তিনি, তবে নেপাল গোলকিপারের চমৎকার ঘুষিতে বল ফিরে যায়। সেই মুহূর্তে ম্যাচের ভাগ্যও নির্ধারিত হতে পারত বলে মনে হচ্ছিল।

Manual1 Ad Code

নির্ধারিত ৯০ মিনিট শেষেও ম্যাচ ছিল ১–১ সমতায়। এরপর যোগ করা সময়ের ছয় মিনিটে আসে নাটকীয়তা। ম্যাচের একেবারে শেষ দিকে দারুণ সমন্বয়ে গোল করেন সাগরিকা, যা নিশ্চিত করে বাংলাদেশের জয়।

Manual8 Ad Code

শেষ পর্যন্ত ২–১ গোলের এই জয়ে নেপালকে বিদায় করে ফাইনালে উঠে যায় বাংলাদেশ। টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে আরও একবার শিরোপার খুব কাছে পৌঁছে গেল লাল-সবুজের মেয়েরা।

শেয়ার করুন