Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ ১০ আ ট ক

admin

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৩৭ অপরাহ্ণ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ ১০ আ ট ক

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট বিভাগের হবিগঞ্জ মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা পৌণে ৩টার দিকে মাধবপুর পৌরসভার মাধবপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

Manual1 Ad Code

আটককৃতরা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রশিদ (৩১), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের হাবিবুর রহমানের ছেলে রুবেল (২৫), বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৮), মৃত আবু মিয়ার মেয়ে খাদিজা (২১), মেঘশিমুল গ্রামের আলিম মিয়ার মেয়ে মুন্নী আক্তার (২৩), ফরিদ মিয়ার মেয়ে নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), হানিফ মিয়ার মেয়ে সুমাইয়া (২০), আব্দুল হাসিমের ছেলে তোফাজ্জল (২৫), হবিগঞ্জের মাধবপুর উপজেলার মদনপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সজীব মিয়া এবং হবিগঞ্জ পৌর শহরের কাটিয়ারা গ্রামের সুবিনয় চন্দ্র পালের ছেলে সুরঞ্জিত পাল সোহেল।

Manual5 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর বাজারে অবস্থিত ‘তাজ মহল আবাসিক হোটেল’-এ অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে হোটেল থেকে ১০ জনকে আটক করা হয়।

Manual6 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন