Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের পথে পল্লব, সাথে থানাপুলিশ

admin

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ০৬:৩৭ অপরাহ্ণ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ০৬:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের পথে পল্লব, সাথে থানাপুলিশ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় গ্রেপ্তার হওয়া বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লবকে বিয়ানীবাজার থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বিয়ানীবাজার থানাপুলিশের একটি একটি দল।

রবিবার (৩০ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির।

Manual5 Ad Code

এর আগে শনিবার রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির ভাটেরা থানাপুলিশ। পল্লব এভারকেয়ার হাসপাতালে রোগী দেখতে গিয়েছিলেন।

Manual4 Ad Code

আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলাসহ গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় আরো অন্তত ১৬টি মামলা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির  জানান, তারা তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। কখন পৌঁছাবেন বা আদালতে কবে তোলা হতে পারে- সে সম্পর্কে তাৎক্ষনিক কিছু জানাতে পারেন নি তিনি।

Manual3 Ad Code

তবে ধারনা করা হচ্ছে, সোমবার তাকে আদালতে তোলা হতে পারে।

Manual7 Ad Code

শেয়ার করুন