Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের বুরজান চা কারখানা থেকে গ্রেপ্তার ৬

admin

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের বুরজান চা কারখানা থেকে গ্রেপ্তার ৬

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের খাদিম চা বাগানের বুরজান চা কারখানা এলাকা থেকে ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশে মহানগর গোয়েন্দা বিভাগ। তাদের অভিযোগ, ওই ৬জন পেশাদার জুয়াড়ী।

Manual2 Ad Code

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শনিবার রাত পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুরজান চা কারখানার মাঝলাইনের শংকর ছত্রীর বসত ঘর থেকে প্রকাশ্যে ঝান্ডু-মুন্ডুজাতীয় জুয়া খেলার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, এয়ারপোর্ট থানার খাদিম চা বাগানের কুশেন্দ্র ছত্রীর ছেলে শংকর ছত্রী (৩৮), মৃত নরেন ডিব্রার ছেলে ইরাক চিচাম (২৭). কুকিল বাউরীর ছেলে শিতেশ বাউরী (২৭), মৃত বাবুল লোহার ছেলে সজীব লোহার (২৬). শ্রীধাম ছত্রীর ছেলে অধীর ছত্রী (৩৪) ও কানন ছত্রীর ছেলে দিবাকর ছত্রী (২৩)।

Manual1 Ad Code

তাদের সবার বিরুদ্ধে ননএফআইআর মামলা (নং ৭৫/১৪/০২/২৬) দায়ের করে সবাইকে আদালতে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

শেয়ার করুন