Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে কাষ্টঘর থেকে যা পেল পুলিশ, ধরল সেলিমকে

admin

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৭:০৫ অপরাহ্ণ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ০৭:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে কাষ্টঘর থেকে যা পেল পুলিশ, ধরল সেলিমকে

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কাষ্টঘর সুইপার কলোনিতে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় কাষ্টঘর এলাকায় বিশেষ অভিযানে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও মাদক বিক্রয়লব্ধ নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬/- টাকা উদ্ধার করা হয় এবং একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালী থানাপুলিশ এই সাড়াশি অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. সেলিম আহমদ (৪৫)। তিনি সিলেটের জৈন্তাপুর এলাকার ডিবির হাওর এলাকার মৃত শাহজাহান বাদশার ছেলে। বর্তমানে মহানগরীর কোতোয়ালী থানাধীন কাষ্টঘর এলাকার সুইপার কলোনীর নতুন বিল্ডিং-০১ বসবাস করছেন।

Manual4 Ad Code

পুলিশ জানায়, শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত সিলেটের কাষ্টঘর সুইপার কলোনিতে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় কাষ্টঘর এলাকায় বিশেষ অভিযানে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও মাদক বিক্রয়লব্ধ নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬/- টাকা উদ্ধার করা হয় এবং একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪২, তারিখ: ২৮/০৬/২০২৬ খ্রি., ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৪১ রুজু হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

শেয়ার করুন