Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে চু*রে*র কাছে মালিকের যে অনুরোধ, ভাইরাল…

admin

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৫৪ অপরাহ্ণ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে চু*রে*র কাছে মালিকের যে অনুরোধ, ভাইরাল…

Manual2 Ad Code

দিরাই প্রতিনিধি :
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই পৌরসভার মজলিশপুর এলাকায় একটি বাসায় চুরির ঘটনায় নগদ টাকা বা স্বর্ণালংকার না পেলেও গৃহবধূর বিয়ের শাড়িসহ পুরোনো দামি কাপড়চোপড় চোর নিয়ে গেছে। চুরি যাওয়া অন্যান্য জিনিসের চেয়ে স্ত্রীর বিয়ের শাড়িটি ফিরে পাওয়ার আকুতিই এখন বেশি ভুক্তভোগী পরিবারের। চুরির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে বাসার মালিক শিক্ষক রাহুল তালুকদার চোরের প্রতি শাড়িটি ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

Manual5 Ad Code

পোস্টে তিনি লিখেছেন, কয়েক দিন আগে তাঁদের বাসায় চুরি হয়েছে। চোর কাপড়-চোপড়সহ তাঁর স্ত্রীর বিয়ের শাড়িটিও নিয়ে গেছে। অন্যান্য জিনিসের ক্ষতি কোনোভাবে মেনে নেওয়া গেলেও ওই শাড়িটির সঙ্গে তাঁদের অনেক আবেগ ও স্মৃতি জড়িয়ে আছে। স্ত্রী শাড়িটি হারিয়ে খুবই মন খারাপ করে আছেন বলেও জানান তিনি।

Manual6 Ad Code

রাহুল তালুকদার লেখেন, ‘এখন তো অনলাইনের যুগ, নেটের যুগ। জানি, এই কথাটি হয়তো চোরের কাছে পৌঁছানোই অসম্ভব- তবুও কেন জানি মনে হলো, হয়তো সেও মোবাইল ব্যবহার করে, হয়তো কোনোভাবে এই কথাটি তার চোখে পড়তে পারে।’

Manual3 Ad Code

তিনি আরও অনুরোধ করেন, ‘শাড়িটি যদি চোরের কাছে থেকে থাকে এবং টাকার বিনিময়ে সেটি ফেরত দিতে রাজি থাকে, তাহলে যেন শাড়িটি তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। প্রয়োজন হলে বিনিময়ে টাকা দিতেও তাঁরা রাজি আছেন বলে জানান তিনি।’

রাহুল তালুকদার বলেন, ‘শাড়িটির মূল্য আমাদের কাছে টাকার চেয়ে অনেক বেশি। বাকি জিনিসপত্রের কথা বাদ দিলাম। শুধু আমার স্ত্রীর বিয়ের শাড়িটা যদি ফিরিয়ে দিতেন, তাহলে সত্যিই কৃতজ্ঞ থাকতাম।’

Manual3 Ad Code

এর আগে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে মজলিশপুরের ওই বাসায় চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা সিলেটে থাকায় বাসাটি ফাঁকা ছিল। এ সুযোগে চোর স্টিলের দরজা ছিদ্র করে ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করেপরে ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে স্টিলের আলমারি থেকে বিয়ের পুরোনো দামি কাপড়চোপড় নিয়ে যায়।

শেয়ার করুন