Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বড় চালানসহ তোফায়েলকে ধরল পুলিশ

admin

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ০৫:৪৪ অপরাহ্ণ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ | ০৫:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বড় চালানসহ তোফায়েলকে ধরল পুলিশ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌণে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে একটি কাভার্ড ভ্যানসহ জব্দ করা হয়েছে ২ হাজার কেজি ভারতীয় চা-পাতা।ভৌগোলিক ম্যাপ ও গাইড অন্বেষণ করা

আটক ব্যক্তির নাম মো. তোফায়েল (২৪)। তিনি ওসমানীনগরের উনিশমাইল এলাকার আতাউর রহমানের ছেলে।

Manual2 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌণে ১০টার দিকে এয়ারপোর্ট থানার ধোপাগুল-সাহেব বাজার সড়কে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। অভিযানে একটি মিনি কাভার্ড ভ্যান গাড়ী (ঢাকা মেট্রো-ম-১৪-০০৩৮) আটক করা হয়। গাড়ি থেকে ৪০ বস্তায় ২ হাজার কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা।

Manual6 Ad Code

এ ঘটনায় আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ।

Manual6 Ad Code

শেয়ার করুন