Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বড় চালানসহ পুলিশের কব্জায় ফারুক মিয়া

admin

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ০৪:০৬ অপরাহ্ণ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ | ০৪:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বড় চালানসহ পুলিশের কব্জায় ফারুক মিয়া

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে ১ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে ডিবি পুলিশ জালালাবাদ থানার বাদাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃত ব্যক্তি মো. ফারুক মিয়া (৪৬)। তিনি নরসিংদীর পলাশ থানার মো. জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে বাদাঘাট মডেল স্কুল এ্যান্ড কলেজ এর বিপরীত পাশে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চকলেট ও চোরাচালানে ব্যবহৃত একটি TOYOTA কাভার্ড ভ্যান (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ম ৫১-৭৩২৯) জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৩০ হাজার ৭৬০ টাকা।

Manual5 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা নং-, তাং-২৬/০৮/২০২৬খ্রি. ধারা-The special Power Act 1974 এর 25B(1)(B)/25D রুজু হয়। আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন