Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বাস ও পিকআপের সংঘর্ষে প্রাণ গেল একজনের

admin

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ১২:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ | ১২:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বাস ও পিকআপের সংঘর্ষে প্রাণ গেল একজনের

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হরিপুর বাজার ও করিচের পুলের মধ্যবর্তী স্থানে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে জৈন্তাপুর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

Manual3 Ad Code

হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে লাশের ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে পুলিশ নিহতের পরিচয় জানাতে পারেনি। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

Manual4 Ad Code

এসব তথ্য নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি দল কাজ করে যাচ্ছে। এখনও নিহতের পরিচয় মিলেনি।

বাসটি পর্যটক নিয়ে সিলেটের জাফলং এলাকায় যাচ্ছিলো। তারা সবাই ঢাকা থেকে সিলেট এসেছেন।

Manual3 Ad Code

শেয়ার করুন