Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বিএনপির মনোনয়ন পাচ্ছেন কারা, ভাগ্য নির্ধারণ রবিবার

admin

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ০৬:১৩ অপরাহ্ণ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ | ০৬:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বিএনপির মনোনয়ন পাচ্ছেন কারা, ভাগ্য নির্ধারণ রবিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
নির্বাচনী হাওয়ায় উত্তপ্ত সিলেট বিএনপি। আগামী নির্বাচনে সিলেটের ৬টি আসনসহ বিভাগের ১৯ টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক নিয়ে চলছে আলোচনার ঝড়, চাপে রয়েছেন শীর্ষ নেতারা। রবিবার (১৯ অক্টোবর) সিলেট বিভাগে নির্ধারিত হচ্ছে ‘কে থাকবেন টিকিটের দৌড়ে, আর কারা বাদ পড়বেন।’

Manual2 Ad Code

রবিবার (১৯ অক্টোবর) সিলেট বিভাগের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে চূড়ান্ত বৈঠকে বসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকে উপস্থিত থাকবেন অন্তত ১০০ মনোনয়ন প্রত্যাশী নেতা।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী মিফতাহ সিদ্দিকী। তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্ধারণের প্রাথমিক খসড়া তালিকার কাজ শেষের দিকে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠকে বসবে বিএনপি। এতে সিলেট জেলার ৬টি আসনসহ বিভাগের সব মনোনয়ন প্রত্যাশীরা অংশ নেবেন। এটি দলের অভ্যন্তরীণ বৈঠক। নির্বাচনকে ঘিরে সিলেটে একটি আসন ঘিরে বিএনপিতে ডজন-অর্ধডজন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। দল যাকে যোগ্য মনে করবে তাকে আগামী নির্বাচনের ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ দিবে।’

Manual7 Ad Code

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট বিভাগের ১৯ আসনে অন্তত ১০০ নেতা মনোনয়নের দাবিদার। রবিবার সিলেট বিভাগের সব মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual3 Ad Code

বিএনপি সূত্র জানায়, দলের মনোয়ন প্রত্যাশীদের প্রাথমিক খসড়া প্রার্থী তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এনেছে বিএনপি। দেশের ৯টি বিভাগকে ভাগ করে নিয়ে আগ্রহীদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে এই তালিকা প্রণয়নের কাজ করছেন দলের শীর্ষ পাঁচ নেতা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উচ্চপর্যায়ের এ টিমে রয়েছেন স্থায়ী কমিটির আরও তিনজন নেতা।

উল্লেখ্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ও চট্টগ্রাম বিভাগ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট ও খুলনা বিভাগ, নজরুল ইসলাম খান রাজশাহী ও রংপুর বিভাগ, ডা. এজেডএম জাহিদ হোসেন কুমিল্লা ও বরিশাল বিভাগ এবং সালাহ উদ্দিন আহমেদ ময়মনসিংহ বিভাগের আগ্রহী প্রার্থীদের সঙ্গে পর্যালোচনা করে খসড়া তালিকা প্রস্তুত করছেন।

শেয়ার করুন