Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বিজিবির সিপাহি হত্যা, একজন কারাগারে

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ০৬:২২ অপরাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ০৬:২২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বিজিবির সিপাহি হত্যা, একজন কারাগারে

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বিজিবির সিপাহি হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশ গ্রেফতারকৃত আনু মিয়াকে (৩৫) হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

Manual6 Ad Code

এরআগে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে র‌্যাবের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে তাকে গোয়াইনঘাট থানাধীন লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আনু মিয়া গোয়াইনঘাটের নয়াগ্রামের লিয়াকত আলীর ছেলে।

Manual6 Ad Code

র‌্যাব জানায়, বিজিবির সিপাহি মোঃ মাসুম বিল্লাহ পাংথুমাই বিওপিতে কর্মরত ছিলেন। ২০২৫ সালে ৯ আগস্ট ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধীন সোনারহাট বিওপির সীমান্ত পিলার ১২৬৭ এমপি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আহারকান্দি, আমবাড়ী নামক স্থানে ইছামতি নদীতে চোরাচালান অভিযানকারী দলের সাথে টহলে নিয়োজিত ছিলেন। আভিযানিক দলটি বিকালে একটি চোরাচালানী মালবাহী নৌকাকে দেখে থামানোর চেষ্টা করলে মালবাহী নৌকাতে থাকা ইউনুছ আলীর নির্দেশে নৌকার চালক বিজিবির নৌকাকে সজোরে ধাক্কা দিলে নৌকাতে থাকা বিজিবি সদস্যরা নদীর পানিতে পড়ে যান।

পরবর্তীতে বিজিবির অন্যান্য সদস্যরা নদীর তীরে আসতে পারলেও মাসুম বিল্লাহ অস্ত্রগুলিসহ নদীর গভীর পানিতে তলিয়ে যান। পরে বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরী দল প্রায় ২৪ ঘন্টা নদীতে তল্লাশি চালিয়ে ২০২৫ সালের ১০ আগস্ট নদী থেকে মৃতদেহ উদ্ধার করেন। এ ঘটনায় বিজিবির নায়েক শিমিয়ন সুমন নকরেক বাদী হয়ে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual3 Ad Code

শেয়ার করুন