Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বিদেশী নকল টাকাসহ আ ট ক ২

admin

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ০৭:২৭ অপরাহ্ণ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ | ০৭:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বিদেশী নকল টাকাসহ আ ট ক ২

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন উপশহর এলাকা থেকে বিদেশী নকল টাকাসহ সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনসাধারণ। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

Manual1 Ad Code

আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আলগী ইউনিয়নের ছোট খাগদিয়া এলাকার মৃত খবির মাতব্বরের ছেলে মো. জাকির মাতব্বর (৫০) এবং একই ইউনিয়নের বালিয়াছাড়া এলাকার কুটি মিয়া মাতব্বরের ছেলে মো. লিঠু মাতব্বর (৬০)।

Manual2 Ad Code

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা দুইটার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন উপশহর এলাকার রোজভিউ কমপ্লেক্সের নিচতলায় বিদেশী নকল টাকাসহ সন্দেহভাজন দুইজনকে আটক করে গণধোলাই দেন স্থানীয় জনতা। পরে তারা থানা পুলিশকে ১ লাখ ৩০ হাজার বিদেশী নকল টাকাসহ দুইজনকে আটকের খবর দেন। পুলিশ বেলা আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাত থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে তাদের তল্লাশী করে ১০০ টাকার ৭টি সৌদি আরবের রিয়াল পাওয়া যায়। যেখানে মোট ৭০০ সৌদি রিয়াল ছিল। পরবর্তীতে উদ্ধারকৃতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিক করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি বলেন, ‘নকল টাকা দিচ্ছে বলে স্থানীয় জনগন দুই জন্য ব্যক্তিকে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তখন তাদের কাছ থেকে তল্লাশী চালিয়ে ৭০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। আর কিছু আছে কি-না সেটা পুলিশ তদন্ত করে দেখবে।’নেভিগেশন ও ডিজিটাল ম্যাপ ব্যবহার করা

Manual7 Ad Code

তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন