Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বেড়িবাঁধ প্রকল্পে চাঁদা দাবি, ছাত্রদল নেতা আটক

admin

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ১১:৪১ অপরাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৬ | ১১:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বেড়িবাঁধ প্রকল্পে চাঁদা দাবি, ছাত্রদল নেতা আটক

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সারী-গোয়াইন বেড়িবাধ প্রকল্পের মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকার করায় ট্রাক চালকদের মারধর ও ট্রাক ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতা জুলাই সমন্বয়ক পরিচয়ধারী রহমত মারুফকে আটক করেছে পুলিশ।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক (লামাকুটাপাড়া) গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান (২২) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সারী-গোয়াইন বেড়িবাধ প্রকল্পের নদী খননের মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকের চালক হিসেবে গত তিন মাস ধরে জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের বিরাখাই-হাটিরগ্রাম এলাকায় কাজ করে আসছেন।

Manual8 Ad Code

অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ( ৫ মার্চ) দুপুর ১টার দিকে নদী খনন কাজে নিয়োজিত মাটিবাহি ট্রাক বিরাখাই-হাটিরগ্রাম এলাকায় যাওয়ার পর বিবাদীদের বাড়ির সামনে পৌঁছালে চাঁদাবাজ রহমত মারুফ (২৫) ও তার পিতা জামাল আহমদ (৫৫) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে ট্রকগুলোর গতিরোধ করে। এ সময় তারা চালক ও শ্রমিকদের টানা-হেঁচড়া করে গাড়ি থেকে নামিয়ে অশ্লিল ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায় রহমত মারুফ উপস্থিত লোকজনের সামনে প্রকল্পের কাজ করতে হলে তাকে প্রতিদিন ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন। এসময় ঠিকাদার ও ট্রাক চালকদের উপর হামলা চালান অভিযুক্তরা।

এতে ট্রাক চালক জনি (৩৪), ফারুক আহমদ (৫০), আলমাস (২৮) হামলায় গুরুতর আহমত হয়েছেন এবং আহতদের সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন অযিুক্তরা। প্রথম দিকে চালকরা চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং প্রায় ১০টি ট্রাকে ব্যাপক ভাঙচুর চালায়, যা প্রায় ৩ লক্ষ ৮৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

Manual2 Ad Code

এ ঘটনায় মাহফুজুর রহমান জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বৃস্পতিবার বিকেল ৫টায় রহমত মারুফকে আটক করে। আটক রহমত মারুফ উপজেলা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং জুলাই ২৪এর গণঅভ্যুত্থানে নিজেকে সমন্বয়ক বলে পরিচয় দিতেন।

Manual4 Ad Code

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ট্রাক শ্রমিককের অভিযোগের ভিত্তিতে রহমত মারুফকে আটক করা হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন