Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যে বিরোধে প্রাণ গেল যুবকের

admin

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১১:২০ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ১১:২০ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে যে বিরোধে প্রাণ গেল যুবকের

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের বাহুবলে আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল্লাহ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) উপজেলার খোজারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ (৪০) ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খোজারগাঁও গ্রামে দীর্ঘদিন ধরে পারিবারিক ও নারী-সংক্রান্ত বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একই গোষ্ঠীর কয়েকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এক নারীর পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এর জেরে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুল হক ও তার ভাগ্নে মোস্তাকিমের সঙ্গে আব্দুল্লাহ ও তার সমর্থকদের বাকবিতণ্ডা হয়। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও মাগরিবের নামাজের সময় উভয় পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আব্দুল্লাহ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় অন্তত পাঁচজন আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এর আগেও একই পরিবারের একাধিক নারী-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এসব ঘটনার কারণে সামাজিকভাবে উত্তেজনা ও বিভক্তি তৈরি হয়, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষের রূপ নেয়।

Manual6 Ad Code

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন