Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৬ ঘণ্টায় ১৭ জনের কা রা দ ণ্ড

admin

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ০৭:৪২ অপরাহ্ণ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ | ০৭:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৬ ঘণ্টায় ১৭ জনের কা রা দ ণ্ড

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৭ জনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

দক্ষিণ সুরমা, এয়ারপোর্ট, জালালাবাদ, হুমায়ূন রশীদ চত্তর, ক্বীন ব্রিজ ও জালালপুর এলাকায় অভিযান চালানো হয়। যা পরিচালনা করেন দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভী।

Manual4 Ad Code

জানা যায়, অভিযানে ২৮টি মামলা দায়ের করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১৬ হাজার ৬শ’ত টাকা।

Manual7 Ad Code

মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভী।

 

Manual6 Ad Code

শেয়ার করুন