Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট নগরীর যে স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করল পুলিশ

admin

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ০৩:৫৩ অপরাহ্ণ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ০৩:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট নগরীর যে স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করল পুলিশ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর একটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম) এ নিষেধাজ্ঞা জারি করেন।

পুলিশের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় ফাযিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

Manual8 Ad Code

এ ছাড়া পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত ওই এলাকায় জনসমাবেশ, মিছিল, উচ্চস্বরে চিৎকার এবং মাইক বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না।

একই সঙ্গে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহারসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে—এমন কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রটিকে সাময়িকভাবে সংরক্ষিত এলাকা হিসেবে গণ্য করা হবে।

Manual4 Ad Code

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৫ অক্টোবর থেকে পরীক্ষার দিনগুলোতে দুপুর ১২টা থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code

শেয়ার করুন