Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট বিভাগের একজনসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

admin

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০৮ পূর্বাহ্ণ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেট বিভাগের একজনসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

Manual6 Ad Code

নিউজ ডেস্ক :
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকারকে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমানকে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হককে হাইওয়ে পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই ইউনিটে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে এপিবিএনে কর্মরত তানিয়া ইসলামকে।

Manual4 Ad Code

এ ছাড়া চট্টগ্রামের মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাকে ট্যুরিস্ট পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশে কর্মরত সহকারী পুলিশ সুপার অনিক চৌধুরীকে পুলিশ হেডকোয়ার্টার্সে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

Manual6 Ad Code

প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন