Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট মহানগরী থেকে ৬ ছাত্রলীগ নেতা পাকড়াও

admin

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩২ অপরাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট মহানগরী থেকে ৬ ছাত্রলীগ নেতা পাকড়াও

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের তৎপরতা ঠেকাতে অভিযান চালিয়ে ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছয়জন হলেন- বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেন (২৭), এহসান হোসেন (২৫), আব্দুল্লাহ আল রাহি (২৫), শাহ তাহমিদ আহমদ (৩৩), মো. সোহেল আহমদ (২০) ও রবিউল ইসলাম হৃদয় (২৬)।

Manual5 Ad Code

জানা যায়, সর্বশেষ রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সিলেট মহানগরীর রিকাবীবাজার এলাকার নূরী রেস্টুরেন্টের সামনে থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেন বিয়ানীবাজার থানার আঙ্গারজুর এলাকার কুরারবাজার ইউনিয়নের মিসবাউর রহমানের ছেলে। একই এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে এহসান হোসেন। বিয়ানীবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খাসা এলাকার মৃত মহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাহি এবং আঙ্গারজুর এলাকার কুরারবাজার ইউনিয়নের মৃত শাহ মোবারক হোসেনের ছেলে শাহ তাহমিদ আহমদ।

Manual6 Ad Code

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে আসছিলেন। এসব ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর-২৬, তারিখ ১৮ জুন ২০২৬। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় করা হয়েছে। অপর মামলাটি কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর-৫৩, তারিখ ৩০ আগস্ট ২০২৬। এ মামলাটিও সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় দায়ের করা হয়েছে।

Manual4 Ad Code

এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) ও শনিবার (৫ সেপ্টেম্বর) মহানগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরও দুই নেতাকর্মীকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। তারা হলেন- ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কামালপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল আহমদ (২০) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার দিঘলী রামপুর এলাকার আব্দুস শহীদের ছেলে রবিউল ইসলাম হৃদয় (২৬)। তারা গত ২৮ আগস্ট সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন পূর্ব জিন্দাবাজার এলাকার বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় ৩০ আগস্ট কোতোয়ালী মডেল থানায় মামলা নম্বর-৫৩ দায়ের করা হয়। মামলার পর পৃথক অভিযান চালিয়ে সোহেল আহমদ ও রবিউল ইসলাম হৃদয়কে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে এফআইআর নম্বর-২, তারিখ ১ জুন ২০২৩; ধারা ১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩০৭, পেনাল কোড, ১৮৬০। এছাড়া বিয়ানীবাজার থানার এফআইআর নম্বর-১/৭৮, তারিখ ১ মে ২০২১; ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬, পেনাল কোড, ১৮৬০ এবং এফআইআর নম্বর-১২/২৮, তারিখ ২৯ মার্চ ২০১৮; ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৪/৩২৩/৩৭৯/৪৫৭/৩৫৪/৩০৭/৫০৬/৩৪, পেনাল কোড, ১৮৬০-এ মামলা রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘গ্রেফতারকৃতরা ও অন্যান্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে। মামলার তদন্তে সিসিটিভি ও ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এবং গ্রেফতারকৃতদের মধ্যে এক-দুইজনের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে। গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।’

Manual1 Ad Code

শেয়ার করুন