Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে পৌনে ১ কোটি টাকার মালামাল জব্দ, আ ট ক ২

admin

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে পৌনে ১ কোটি টাকার মালামাল জব্দ, আ ট ক ২

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে সীমান্তে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান আটক করা হয়। এসময় চোরাচালানের সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় এই অভিযান চালায় বিজিবি।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল, লবিয়া, কালাইরাগ, সোনারহাট এবং সংগ্রাম বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারতীয় অবৈধ গরু, ছাগল, জিরা, কসমেটিকস, সানগ্লাস, চকলেট, আতশবাজি, ফুচকা, ফল, বিড়ি, চিপস, কিসমিস, জুস, মোবাইল জব্দ করা হয়। পাশাপাশি ওই ওই সময়ে ইয়াবা বড়িসহ ২ জনকে আটক করা হয়।

Manual3 Ad Code

অন্যদিকে একই অভিযানের সময় বাংলাদেশ হতে ভারতে পাচারকালে রসুন, নদী হতে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত বারকী নৌকা আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজারমূল্য ৭৮ লাখ ৬৯ হাজার ৬৬০ টাকা।

Manual8 Ad Code

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

শেয়ার করুন