Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-সুনামগঞ্জ সড়কে দু র্ঘ ট না য় প্রাণ গেল শিক্ষকের

admin

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ১২:০৫ অপরাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ | ১২:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-সুনামগঞ্জ সড়কে দু র্ঘ ট না য় প্রাণ গেল শিক্ষকের

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক আলমগীর হোসেন নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের কাছে সুহিতপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট ট্যুরিজম আলমগীর হোসেন বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 

জানা গেছে, সিলেট -সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার সুহিতপুর এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি লেগুনার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় মাস্টার আলমগীর হোসেন গুরুতর আহত হন। অটোরিকশার যাত্রী ছিলেন তিনি। আশংকাজনক অবস্থায় আলমগীর হোসেনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।

Manual3 Ad Code

হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে।

Manual1 Ad Code

শেয়ার করুন