Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-সুনামগঞ্জ সীমান্ত থেকে মহিষ, মাদকদ্রব্য ও পণ্য জব্দ করেছে বিজিবি

admin

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪ | ০৭:১১ অপরাহ্ণ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ | ০৭:১১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-সুনামগঞ্জ সীমান্ত থেকে মহিষ, মাদকদ্রব্য ও পণ্য জব্দ করেছে বিজিবি

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জের পৃথক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য, মহিষ ও বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা শনিবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় এসব মালামাল জব্দ করে। এসবের বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি।

Manual2 Ad Code

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

Manual5 Ad Code

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ১৯০ পিস ভারতীয় কাতান শাড়ি, ৫টি মহিষ, ৪০৫টি হেয়ার ওয়েল, শুকনা সুপারি ১ হাজার ৫০০ কেজি, ৯০০ কেজি চিনি, ৪৭ বোতল, ১৩ হাজার ৩০ কেজি বাংলাদেশি রসুন, শিং মাছ ১৮০ কেজি। এসময় একটি মোটরসাইকলও জব্দ করা হয়।

এসবের বাজারমূল্য আনুমানিক ৫৮ লাখ ৮৫০ টাকা।

Manual8 Ad Code

শেয়ার করুন