Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ভাতিজার হাতে চাচি খুন

admin

প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ০১:৫৭ অপরাহ্ণ | আপডেট: ১৪ জুন ২০২৫ | ০১:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে ভাতিজার হাতে চাচি খুন

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অশালীন আচরনের প্রতিবাদ করায় আপন ভাতিজার হাতে চাচি খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত রুকশানা বেগম (৩৫) উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ফিরিজ আলীর স্ত্রী। শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়ে পুলিশ।

Manual7 Ad Code

দোরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, নিয়ামপুর গ্রামের মৃত ওয়ারিছ আলীর বখাটে ছেলে জসীম উদ্দিন (২৬) তাঁর আপন চাচা ফিরিজ আলীর স্ত্রী রুকশানা বেগমের সাথে প্রায়সই অশালীন আচরন করে আসছিলো। চাচিকে উত্যক্ত করার অভিযোগে জসীম উদ্দিনের বিরুদ্ধে একাধিকবার সালিশ হয়েছে বলে জানা যায়।

Manual5 Ad Code

শুক্রবার রাত ৯ টার দিকে রুকশানা বেগম বারান্দায় বের হলে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করেন জসীম উদ্দিন। এমন আচরনের প্রতিবাদ জানালে বখাটে ভাতিজা জসিম উদ্দিন ঘরে থেকে বটি দা এনে চাচি রুকশানা বেগমের মাথায় ও শরীরের একাধিক স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে ঘাতক জসীম পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এজি ওসমানি মেডিকেলে নিয়ে গেলে রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুকসানা বেগম।

Manual4 Ad Code

খবর শুনে ঘটনাস্থল যায় দোয়ারাবাজার থানা পুলিশ। ঘাতক ভাতিজা জসীম উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েন ওসি জাহিদুল হক।

শেয়ার করুন