Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ভাই কেড়ে নিলেন বোনের প্রাণ

admin

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ০৩:৩৫ অপরাহ্ণ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ০৩:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে ভাই কেড়ে নিলেন বোনের প্রাণ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন শাবানা বেগম (২২) প্রাণ হারিয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভাইয়ের কাছে বোনের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

নিহত শাবানা বেগম মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই শাহিন মিয়া (২৬) পলাতক রয়েছেন। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাবানা বেগম তার ৪০ হাজার টাকা বড় ভাই শাহিন মিয়ার কাছে জমা রেখেছিলেন। পরবর্তীতে নিজের প্রয়োজনে ওই টাকা থেকে ২০ হাজার টাকা ভাইয়ের কাছ থেকে নেন শাবানা। বাকি ২০ হাজার টাকা শাহিনের কাছেই ছিল। সম্প্রতি অবশিষ্ট ২০ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য ভাইয়ের কাছে দাবি করেন শাবানা। এ নিয়ে গত শুক্রবার ঢাকার কাজ ছেড়ে বাড়িতে আসেন শাহিন। একই সময়ে বাবার বাড়িতে আসেন শাবানাও। শনিবার সন্ধ্যায় পাওনা ২০ হাজার টাকা নিয়ে ভাই-বোনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিন মিয়া ছুরি দিয়ে শাবানাকে এলোপাতাড়ি আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শাবানাকে উদ্ধার করে নৌকাযোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়া পালিয়ে যায়। এ বিষয়ে নবীগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন