Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯১ বলে ১৫ চার, ২৫ ছয়ে অভিষেকের ২৩৩ রান!

admin

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১১:২০ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ আগস্ট ২০২৬ | ১১:২০ পূর্বাহ্ণ

ফলো করুন-
৯১ বলে ১৫ চার, ২৫ ছয়ে অভিষেকের ২৩৩ রান!

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটে বাজে সময় পার করছেন অভিষেক শর্মা। এমন সময়ে অবিশ্বাস্য এক ইনিংস খেললেন ভারতের ব্যাটিং তারকা। এক স্থানীয় ম্যাচে ৯১ বলে ১৫ চার ও ২৫ ছয়ে ২৩৩ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ২৫৬.০৪।

Manual8 Ad Code

পাঞ্জাব আন্তঃজেলা ওয়ানডে টুর্নামেন্টে এই বাঁহাতি ব্যাটার তার অমৃতসর সিনিয়র দলের হয়ে তরন তারানের বিপক্ষে এই বিস্ফোরক ইনিংস খেলেছেন। স্কোরকার্ডের ছবি এবং তার ব্যাটিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিষেকের দল ৫০ ওভারে ৮ উইকেটে করেছে ৫৩৩ রান।

আইসিসি র‌্যাঙ্কিংয়ের বর্তমান তিন নম্বর টি-টোয়েন্টি ব্যাটার বছর শুরু করেছিলেন এক নম্বরে থেকে। জিম্বাবুয়ে থেকে তিনি ফিরেছেন তিন ইনিংসে ৩.৬৬ গড়ে ১১ রান করে। কয়েক মাস ধরে এমন ব্যর্থতার মধ্যে ডুবে আছেন তিনি।

Manual8 Ad Code

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টিতে ২৬.২ গড়ে করেছিলেন ১৩১ রান। আর আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ২৪.৫ গড়ে রান ৪৯! শেষ ১০টি টি-টোয়েন্টি ইনিংসে তার ফিফটি মাত্র একটি।

Manual2 Ad Code

রানের চেয়ে তার আউটের ধরন বেশি দুশ্চিন্তায় ফেলছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন তিন ম্যাচেই আউট হয়েছেন ব্লেসিং মুজারাবানির কাছে। তিনটি ভিন্ন শট খেললেও একই ভুলে আউট হয়েছেন তিনি। অফস্টাম্পের বাইরে দিয়ে আসা গতির বল কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি।

Manual2 Ad Code

অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অভিষেকের গড় ছিল ৩৭.০৫, স্ট্রাইক রেট ১৯৫ এর কাছাকাছি। তারপর থেতে তার গড় নেমে ১৯.৪, স্ট্রাইক রেট ১৬৫।

শেয়ার করুন