Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ব্রাজিলের দুটি প্রতিপক্ষ চূড়ান্ত, সূচি ঘোষণা

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৫৯ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে ব্রাজিলের দুটি প্রতিপক্ষ চূড়ান্ত, সূচি ঘোষণা

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:
আগামী মাসেই ইউরোপীয় দুই পরাশক্তি ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তারপর আবার কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা দুটি ম্যাচ খেলবে। আগেই তাদের একটি প্রতিপক্ষ নির্ধারিত হয়েছিল, সর্বশেষ দল নিশ্চিত হয়েছে গতকাল (মঙ্গলবার) রাতে। দরিভাল জুনিয়রের দল জুনের দ্বিতীয় সপ্তাহে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে।

ব্রাজিলের সর্বশেষ প্রতিপক্ষ হিসেবে নিজেদের কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন। তাদের সঙ্গে সেলেসাওদের প্রীতি ম্যাচ আগামী ১২ জুন, ফ্লোরিডার অরল্যান্ডো ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে। এর আগে বিশ্বচ্যাম্পিয়নরা ৮ জুন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকোর মোকাবিলা করবে। ওই ম্যাচের ভেন্যু ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

Manual4 Ad Code

তার আগে ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়রের অভিষেক হবে ইউরোপীয় দুটি দলের সঙ্গে প্রীতি ম্যাচ দিয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেন। ২৩ মার্চ লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর ২৬ মার্চ মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ব্রাজিলের প্রতিপক্ষ স্পেন। আগামী শুক্রবার ম্যাচ দুটির জন্য সেলেসাওদের দল ঘোষণার কথা রয়েছে।

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের মাটিতে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা কোপার আসর বসবে আগামী জুন-জুলাইয়ে। কোপা আমেরিকা ২০ জুন শুরু হলেও, ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে ২৪ জুন। ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে সে ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কোস্টারিকা কিংবা হন্ডুরাস। এবারের আসরে সেলেসাওরা পড়েছে ‘ডি’ গ্রুপে। ওই গ্রুপে তারা কলম্বিয়া ও প্যারাগুয়েকে পেয়েছে। এছাড়া কোস্টারিকা ও হন্ডুরাসের একটিকেও গ্রুপসঙ্গী হিসেবে পাবে ব্রাজিল। মধ্য আমেরিকান দল দুটি কোপা আমেরিকায় সুযোগ পেতে ২৩ মার্চ প্লে-অফ খেলবে।

লাতিন আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। যেখানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে ১৫ বার। আসন্ন ৪৮তম আসরে আলবিসেলেস্তেরা গ্রুপ অব ডেথ ‘এ’তে পড়েছে। যেখানে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পেরু, চিলি, প্লে-অফে বিজয়ী একটি দলকে।

Manual3 Ad Code

কোপার আগে ব্রাজিলের চার ম্যাচের সূচি :
তারিখ প্রতিপক্ষ সময়-ভেন্যু
২৩ মার্চ, ২০২৪ ইংল্যান্ড বনাম ব্রাজিল রাত ১টা (ওয়েম্বলি, লন্ডন)
২৬ মার্চ, ২০২৪ স্পেন বনাম ব্রাজিল রাত আড়াইটা (সান্তিয়াগো বার্নাব্যু, মাদ্রিদ)
৮ জুন, ২০২৪ ব্রাজিল বনাম মেক্সিকো (ভেন্যু ও সূচি চূড়ান্ত হয়নি)
১২ জুন, ২০২৪

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র বনাম ব্রাজিল
সন্ধ্যা ৬টা (ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, অরল্যান্ডো)

শেয়ার করুন