Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিজিবি’র ৩ অভিযানে ভারতীয় পশু-পণ্য জব্দ

admin

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
সীমান্তে বিজিবি’র ৩ অভিযানে ভারতীয় পশু-পণ্য জব্দ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল, পশু ও মদ জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি।

Manual2 Ad Code

অভিযানে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে ৫৩৮ বস্তা বা ২৬ হাজার ৯০০ কেজি ভারতীয় চিনি, ১৬৭ বোতল ভারতীয় মদ ও ১০০০ কেজি বাংলাদেশি রসুন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে ১৬ টি বড় আকারের মহিষ জব্দ করা হয়েছে।

Manual5 Ad Code

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

Manual3 Ad Code

শেয়ার করুন