Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে টিলা কেটে জরিমানা গুনলেন মতুর্জা হাসান

admin

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৫১ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৫১ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে টিলা কেটে জরিমানা গুনলেন মতুর্জা হাসান

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে অবৈধভাবে টিলা কাটছিলেন মতুর্জা হাসান। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানে টিলা কাটার সত্যতা পেয়ে মতুর্জা হাসানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে।

Manual8 Ad Code

বুধবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে মতুর্জা হাসানকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

Manual2 Ad Code

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মর্তুজা হাসান তার মালিকানাধীন একটি টিলা কাটছিলেন। খবর পেয়ে বুধবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ অবৈধভাবে টিলা কাটার দায়ে মতুর্জা হাসানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল জানান, পরিবেশ রক্ষা ও টিলাকাটার বিরুদ্ধে গোলাপগঞ্জ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Manual7 Ad Code

শেয়ার করুন