Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে প্রায় দেড়কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

admin

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে প্রায় দেড়কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার অবৈধ পণ্য জ ব্দ করা হয়েছে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিলেট সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে এসব পণ্য জব্দ করে।

Manual8 Ad Code

পয়েন্টগুলো হচ্ছে, বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম এবং ডিবিরহাওর।

Manual5 Ad Code

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, শাড়ী, সানগ্লাস, গরু, চকোলেট, পুডিং পাউডার, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, চা-পাতা ও চিনি। বাংলাদেশী শিং মাছের চালানও জব্দ করা হয়েছে।

এসব পণ্যের সিজার মূল্য ১ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৫৮০ টাকা।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এসব পণ্যের ব্যাপারে সরকারি বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন