Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যে ভাইরাস ছড়াচ্ছে আতঙ্ক : সনাক্ত ২৫৬

admin

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ০৪:১৮ অপরাহ্ণ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ | ০৪:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যে ভাইরাস ছড়াচ্ছে আতঙ্ক : সনাক্ত ২৫৬

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২১ দিনে প্রায় ৭৩ জন আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জনে। কেবল চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৩ জন।

Manual3 Ad Code

মঙ্গলবার (২১ অক্টোবর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। তার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু ভাইরাসে।

Manual6 Ad Code

চলতি বছর আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৪৭ জন, সুনামগঞ্জে ৩৮ জন, মৌলভীবাজারে ২৫ জন এবং হবিগঞ্জে ১৪৬ জন রোগী সনাক্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১৬ জন।

অন্যদিকে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। রবিবার সিলেট বিভাগে কোন রোগী শনাক্ত হননি। তবে চলতি বছরে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩০ জন। যারমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৩ জুলাই একজনের দেহে করোনা শনাক্ত হয়।

Manual7 Ad Code

শেয়ার করুন