Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে গাড়িতে গুলি করে ৩ জনকে হত্যা

admin

প্রকাশ: ২২ মে ২০২৩ | ১১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ২২ মে ২০২৩ | ১১:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ফ্রান্সে গাড়িতে গুলি করে ৩ জনকে হত্যা

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক :
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেই নগরীতে একটি গাড়িতে গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন। গাড়িটিতে মোট পাঁচজন আরোহী ছিলেন।

পুলিশ জানায়, নাইটক্লাব থেকে বের হতেই তাদের ওপর কালাশনিকভ রাইফেল দিয়ে হামলা করা হয়। খবর বিবিসির।

হত্যাকাণ্ডের পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে কেউ ধরা পড়েনি।

Manual4 Ad Code

মাদক ব্যবসার সঙ্গে এই হামলার যোগসূত্র আছে বলে মনে করছে পুলিশ। এ নিয়ে এ বছর মার্সেই নগরীতে মাদকসংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ এ ঘটনাটি ঘটল ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম নগরীর আবাসিক এলাকায়। তাদের সবার বয়স ছিল ২০-এর কোঠায়। নাইটক্লাব থেকে বেরোনোর পর পরই তাদের ওপর গুলিবর্ষণ হয়।

Manual4 Ad Code

তদন্তকারীরা ফরাসি সংবাদমাধ্যমকে বলেছেন, গাড়িতে থাকা পাঁচজনকেই পুলিশ চেনে। তারা এমন একটি হাউজিং এস্টেটে বাস করে, যেখানে মাদক অপরাধ হয়ে থাকে বেশি।

হামলায় জড়িতদের খুঁজে বের করতে এবং হামলার ঘটনার নেপথ্যে থাকা মাদক চোরাকারবারি চক্রকে ধ্বংস করতে মাঠে নেমেছে পুরো পুলিশ বাহিনী।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

শেয়ার করুন