Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যোগ করা সময়ে সালাহর গোলে জয় দিয়ে শুরু মিসরের আফ্রিকা কাপ

admin

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১১:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১১:৪৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
যোগ করা সময়ে সালাহর গোলে জয় দিয়ে শুরু মিসরের আফ্রিকা কাপ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
মরক্কোয় আফ্রিকা কাপ খেলতে যাওয়ার আগে লিভারপুলে টানা পাঁচ ম্যাচে একাদশের বাইরে ছিলেন মোহাম্মদ সালাহ। এ নিয়ে কোচ আর্নে স্লটের সঙ্গে মতবিরোধের কথাও শোনা গেছে। ইংলিশ ক্লাবটিতে তার ভবিষ্যৎ এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে জাতীয় দলের জার্সি গায়ে চাপাতেই যেন সব বিতর্ক ভুলে গেলেন মিসরের এই তারকা।

আফ্রিকা কাপ অব নেশনসের নিজেদের প্রথম ম্যাচে সোমবার রাতে যোগ করা সময়ে সালাহর গোলে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিসর।

Manual5 Ad Code

আগাদিরে ‘বি’ গ্রুপের ম্যাচে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২৯তম জিম্বাবুয়ের মুখোমুখি হয় ৩৫তম স্থানে থাকা মিসর। শক্তিমত্তার পার্থক্য সত্ত্বেও ম্যাচের ২০ মিনিটে প্রিন্স দুবের গোলে এগিয়ে যায় জিম্বাবুয়ে, যা মিসরকে চাপে ফেলে।

Manual6 Ad Code

বিরতির পর আক্রমণ বাড়ায় মিসর। ৬৪ মিনিটে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ওমর মারমৌশের গোলে সমতা ফেরায় তারা। তবে জয়ের জন্য মিসরকে অপেক্ষা করতে হয় যোগ করা সময়ের প্রথম মিনিট পর্যন্ত। বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জিম্বাবুয়ের ৪০ বছর বয়সী গোলকিপার ওয়াশিংটন আরুবিকে পরাস্ত করেন সালাহ।

ম্যাচজুড়ে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে মিসর। নির্ধারিত সময়েও গোলের সুযোগ পেয়েছিলেন সালাহ, কিন্তু কাজে লাগাতে পারেননি। এরপরও চাপ ধরে রেখে খেলেছে তারা। এক পর্যায়ে জিম্বাবুয়ের ১১ জন খেলোয়াড়ই নিজেদের রক্ষণে গোল বাঁচাতে ব্যস্ত ছিলেন।

Manual1 Ad Code

জয়ের পর মিসরের কোচ হুসাম হাসান বলেন, ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু কাজে লাগাতে পারিনি। ভাগ্যও সহায় ছিল না। তবু ম্যাচে আমরাই ভালো খেলেছি। উদ্বোধনী ম্যাচ সব সময়ই কঠিন হয়।’

একই গ্রুপের অন্য ম্যাচে মরক্কোতে অ্যাঙ্গোলাকে ২–১ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে টানা ছয় ম্যাচের জয়খরা কাটাল ‘বাফানা বাফানা’রা। আর কাসাব্লাঙ্কায় ‘এ’ গ্রুপের ম্যাচে মালি ও জাম্বিয়া ১–১ গোলে ড্র করেছে।

Manual7 Ad Code

শেয়ার করুন