Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে স্বর্ণালংকার ও ব্রিটিশ পাসপোর্টসহ ৩ চোর আটক

admin

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ | ০৪:৪৪ অপরাহ্ণ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ | ০৪:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে স্বর্ণালংকার ও ব্রিটিশ পাসপোর্টসহ ৩ চোর আটক

Manual1 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জে একটি চুরির ঘটনায় তিন চোরকে আটক করেছে পুলিশ। এসময় চুরি হওয়া স্বর্ণালংকার ও একটি ব্রিটিশ পাসপোর্ট উদ্ধার করা হয়। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সিরাজুল মাওলা চৌধুরী। আটককৃত চোরেরা হল- মামুন মিয়া (২৭), কাজী ময়নুল ইসলাম (২৯) ও মো. পরহান মিয়া (২২)।

Manual7 Ad Code

পুলিশ জানায়- গত ১৯ ডিসেম্বর হবিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের পুরান বাজার এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ আব্দুল গফুরের বসতঘরে জানালার গ্রিল কেটে প্রবেশ করে একদল চোর। এসময় তারা বিপুল পরিমাণ স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ২২ ডিসেম্বর হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।

পরে চুরির ঘটনাটি নিয়ে তদন্তে নামে পুলিশ। এরই প্রেক্ষিতে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সিরাজুল মাওলা চৌধুরীর নেতৃত্বে পুলিশ শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামুন মিয়া, কাজী ময়নুল ইসলাম, ও মোঃ পরহান মিয়াকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যমতে শহরতলীর উমেদনগর এলাকার একটি বাড়ি থেকে চুরি হওয়া ১০ ভরি স্বর্ণালংকার, ১টি ব্রিটিশ পাসপোর্ট, একটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

এসআই সিরাজুল মাওলা চৌধুরী জানান, অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তিনজনের মধ্যে মামুন মিয়ার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন