Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সালাহর মাইলফলক ছোঁয়া গোলে কোয়ার্টার ফাইনালে মিশর

admin

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬ | ১২:০৫ অপরাহ্ণ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ | ১২:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
সালাহর মাইলফলক ছোঁয়া গোলে কোয়ার্টার ফাইনালে মিশর

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে উঠেছে মিশর। শেষ ষোলোর ম্যাচে বেনিনকে ৩-১ গোলে হারিয়েছে মোহাম্মদ সালাহর দল। স্কোরলাইন দেখে সহজ মনে হলেও, ম্যাচটা মোটেও সহজ ছিল না। ম্যাচটা জিততে অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মিশরকে।

Manual7 Ad Code

মিশর শুরুতে ভালো সুযোগ পেলেও বেনিনের বিপক্ষে তারা শুরু থেকেই আধিপত্য ধরে রাখতে হিমশিম খাচ্ছিল। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিলো না কোনো দল। ম্যাচের ৬৮ মিনিটে ভাঙে ডেডলক। মারওয়ান আতিয়ার দূরপাল্লার বাঁকানো শটে লিড নেয় মিশর।

এরপর ম্যাচের ৮৪তম মিনিটে সমতায় ফেরে বেনিনে। জোডেল ডসুর গোলে সমতায় ফেরে তারা। নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্রয়ের পর অতিরিক্ত সময়ে ইয়াসির ইব্রাহিমের একটি দুর্দান্ত হেডার মিশরকে এগিয়ে দেয়।

Manual5 Ad Code

এরপর ১২৩ মিনিটে মোহাম্মদ সালাহ গোল করে টুর্নামেন্টের ইতিহাসের পাতায় নাম লেখান। মিশরের তৃতীয় খেলোয়াড় হিসেবে আফকনে দুই অঙ্কের ঘরের গোলের দেখা পেলেন এই লিভারপুল তারকা। আফ্রিকার শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় তার গোল এখন ১০। এই তালিকায় তার উপরে আছেন হাসান এল শাজলি (১২) ও হোসাম হাসান (১১)।

Manual3 Ad Code

শেয়ার করুন