Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপথ্যে কারা ?

admin

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ | ০২:১৭ অপরাহ্ণ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ | ০২:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
নেপথ্যে কারা ?

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

এয়ারগানের নেপথ্যে কারা? এ নিয়ে সিলেটে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এতো এয়ারগান উদ্ধার হলেও নেপথ্যের কারিগররা তাকে সবসময় অধরা। এয়ারগান সংশ্লিষ্টদের কোন হদিস পাচ্ছে না র‌্যাবের গোয়েন্দা সংস্থাও।

Manual8 Ad Code

 

এদিকে এয়ারগানে সয়লাব হয়েগেছে সিলেট। আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি র‌্যাব এয়ারগান উদ্ধারে ব্যাপক অভিযান চালিয়েছে। ইতোমধ্যে র‌্যাবের অভিযানে ৫ আগস্টের পর ৫৮টি এয়ারগান উদ্ধার করা হয়।

এসময় এয়ারগানের ব্যবহৃত গুলিও উদ্ধার করে র‌্যাব। তবে এসব এয়ারগান উদ্ধার হয়েছে পরিত্যক্ত অবস্থায়।

Manual7 Ad Code

 

র‌্যাব জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ থানাধীন আলী নগরস্থ আমতলা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় তল্লাশি চালিয়ে আকাশী গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে র‌্যাব। পরে সাধারণ ডায়রি মূলে এয়ারগানগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Manual1 Ad Code

 

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

শেয়ার করুন