Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের জনসভায় যা বললেন মির্জা ফখরুল

admin

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ০১:৩৮ অপরাহ্ণ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ | ০১:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের জনসভায় যা বললেন মির্জা ফখরুল

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর পৌণে ১২টার দিকে তিনি বক্তব্য শুরু করেন।

Manual6 Ad Code

সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ কাজে আমরা আপনাদের সহযোগীতা চাই।

তিনি বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে একটি বিশেষ দলের ব্যাপারে। যারা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন। যারা স্বাধীনতার বিরোধী ছিল। তারা আমাদের নামে কুৎসা রটাচ্ছে। এমনকি আমাদের নেতা তারেক রহমান সম্পর্কেও কুৎসা রটাচ্ছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

Manual7 Ad Code

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

Manual3 Ad Code

শেয়ার করুন