Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পালসার বাইক বিক্রির কথা বলে ১ লাখ টাকা নিয়ে উধাও: পূর্ব মুড়িয়ায় তরুণ লাপাত্তা

admin

প্রকাশ: ২৭ মার্চ ২০২২ | ১১:১০ অপরাহ্ণ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ | ১১:১১ অপরাহ্ণ

ফলো করুন-
পালসার বাইক বিক্রির কথা বলে ১ লাখ টাকা নিয়ে উধাও: পূর্ব মুড়িয়ায় তরুণ লাপাত্তা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া ইউনিয়নে পুরনো মোটরসাইকেল বিক্রির নামে অগ্রিম টাকা নিয়ে এক তরুণের লাপাত্তা হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী তরুণের অভিযোগের ভিত্তিতে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়উধা গ্রামের মোঃ আজাদ উদ্দিন চৌধুরীর ছেলে সাকিল আহমদ চৌধুরী সম্প্রতি একটি পুরাতন পালসার মোটরসাইকেল বিক্রির প্রলোভন দেখিয়ে একই এলাকার সামাদ হোসেন নামের এক তরুণের কাছ থেকে অগ্রিম ১ লাখ টাকা নেন। সাকিল মোটরসাইকেলটি দ্রæত হস্তান্তরের আশ্বাস দিলেও টাকা নেয়ার পর থেকেই বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।

অভিযোগকারী সামাদ হোসেন জানান, “সাকিল কয়েকদিন ধরে আমাকে মোটরবাইকটি দেখানোর কথা বলছিল। পরে বিশ্বাস করে আমি তাকে অগ্রিম টাকা দেই। কিন্তু টাকা পাওয়ার পর থেকেই সে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফোন বন্ধ, বাড়িতেও তাকে পাওয়া যাচ্ছে না।” এতে তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন।

Manual3 Ad Code

ঘটনার পর থেকে সাকিলকে আর এলাকায় দেখা যাচ্ছে না। স্থানীয়রা বলছেন, ঘটনাটি সম্পূর্ণ অনাকাক্সিক্ষত এবং এমন প্রতারণা এলাকায় দ্রæত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন।

ভুক্তভোগী সামাদ হোসেন বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এলাকাবাসীর দাবি, এই ধরনের প্রতারণার শিকার আরও কেউ হয়ে থাকলে যেন দ্রæত সামনে আসে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।

Manual8 Ad Code

শেয়ার করুন