Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কিত অফসাইডের পরও জয় ম্যানসিটির, এফএ কাপ থেকে বিদায় বার্নলির

admin

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৫১ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৫১ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিতর্কিত অফসাইডের পরও জয় ম্যানসিটির, এফএ কাপ থেকে বিদায় বার্নলির

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
লিগ টু’র ক্লাব স্যালফোর্ড সিটিকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবারের (১৪ ফেব্রুয়ারি) এই ম্যাচে জানুয়ারিতে দলে যোগ দেওয়া মার্ক গেহি নতুন ক্লাবের হয়ে নিজের প্রথম গোলের দেখা পান। একই দিনে বড় অঘটনের জন্ম দিয়ে লিগ ওয়ানের ম্যানসফিল্ড টাউন-এর কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বার্নলি।

Manual8 Ad Code

গত বছর একই প্রতিপক্ষকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়া সিটির দ্বিতীয় সারির দল শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। খেলার মাত্র ষষ্ঠ মিনিটে রায়ান আইত-নুরির দারুণ ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন স্যালফোর্ডের ডিফেন্ডার আলফি ডরিংটন। এতে দ্রুত এগিয়ে যায় স্বাগতিকরা।

Manual7 Ad Code

এরপর ওমর মারমুশ বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। টিভি রিপ্লেতে দেখা যায়, তিনি অনসাইডে ছিলেন- তবে এই রাউন্ডে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ব্যবহার না থাকায় সিদ্ধান্ত বদলানোর সুযোগ ছিল না। সাইডলাইনে দাঁড়িয়ে এ সময় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কোচ পেপ গার্দিওলাকে।

Manual8 Ad Code

পুরো প্রথমার্ধে আধিপত্য ধরে রাখলেও শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পায় স্যালফোর্ড সিটি। কিন্তু গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড দুর্দান্ত সেভে বেন উডবার্নকে রুখে দেন। বিরতির পরও স্যালফোর্ড কয়েকটি আক্রমণ চালালে পরিস্থিতি সামাল দিতে একে একে পরিবর্তন করে খেলোয়াড় নামান গার্দিওলা। মাঠে আসেন অঁতোয়ান সেমেনিও ও নিকো ও’রাইলি।

ম্যাচের ৮১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। রায়ান শেরকির ক্রস গোলরক্ষক ম্যাটি ইয়াং ঠেকালেও ফিরতি বলে কাছ থেকে জালে জড়ান গেহি। এতে নিশ্চিত হয় সিটির জয়।

উল্লেখযোগ্য, গত মাসেও গেহি ক্রিস্টাল প্যালেস-এর হয়ে খেলছিলেন, যারা এফএ কাপ থেকে বিদায় নেয় নন-লিগের ম্যাকলসফিল্ড-এর কাছে হেরে। নতুন নিয়মের কারণে তিনি কাপ-টাইড না থাকায় সিটির হয়ে খেলতে পেরেছেন। সব মিলিয়ে প্রত্যাশার তুলনায় কঠিন লড়াইয়ের পর জয় পেলেও শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করেছে সিটি এবং পঞ্চম রাউন্ডে উঠেছে স্বস্তির সঙ্গে।

Manual6 Ad Code

শেয়ার করুন