Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনিসিয়ুসকে পাঁচবার ‘বানর বলায়’ নিষিদ্ধ আর্জেন্টাইন ফরোয়ার্ড

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভিনিসিয়ুসকে পাঁচবার ‘বানর বলায়’ নিষিদ্ধ আর্জেন্টাইন ফরোয়ার্ড

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা। ফলে বুধবার রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারছেন না তিনি।

Manual4 Ad Code

সোমবার (২৩ ফেব্রুয়ারি) উয়েফা এক বিবৃতিতে প্রেস্তিয়ান্নিকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে, ‘আমরা মিস্টার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে উয়েফা ক্লাব প্রতিযোগিতায় পরের ম্যাচের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’

Manual8 Ad Code

আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

Manual5 Ad Code

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে বেনফিকার মাঠে চ্যাম্পিয়ন্স লিগ নকআউট প্লে অফে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ টেনে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, প্রেস্তিয়ান্নি তাকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করেছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে উয়েফা একজন নৈতিকতা ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ করেছে বিষয়টি তদন্তের জন্য।

সংস্থাটি জানিয়েছে, তদন্ত শেষ হলে প্রেস্তিয়ান্নির জন্য আরও বড় শাস্তি আসতে পারে। উয়েফার নিয়ম অনুযায়ী, বর্ণবাদের অভিযোগ প্রমাণিত হলে অন্তত ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন এই আর্জেন্টাইন।

জানা যায়, সেই ম্যাচে ভিনিসিয়ুস একমাত্র গোলটি করার পর প্রায় ১০ মিনিট খেলা বন্ধ ছিল। রিয়ালের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। এসময় প্রেসতিয়ান্নি নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে ভিনিসিয়ুসকে কিছু বলছিলেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে সরাসরি অভিযোগ করেছেন, প্রেসতিয়ান্নি অন্তত পাঁচবার ভিনিসিয়ুসকে ‘বানর’ বলে ডেকেছেন।

Manual4 Ad Code

ম্যাচ শেষে ভিনিসিয়ুস সরাসরি কথা না বললেও ইনস্টাগ্রামে একটি পোস্টে লেখেন, ‘বর্ণবাদীরা আসলে কাপুরুষ। নিজেদের দুর্বলতা ঢাকতে তাদের জার্সি দিয়ে মুখ ঢাকতে হয়।’

এদিকে বেনফিকা অবশ্য তাদের খেলোয়াড়ের পাশেই দাঁড়িয়েছে। ক্লাবটি এক বিবৃতিতে জানায়, তারা তদন্তে সব ধরনের সহযোগিতা করবে, তবে প্রেসতিয়ান্নি কোনো ‘ষড়যন্ত্রের’ শিকার কি না, সেটিও খতিয়ে দেখা উচিত।

এমনকি প্রেস্তিয়ান্নি নিজেও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

প্রেস্তিয়ান্নি তার আত্মপক্ষ সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, ভিনিসিয়ুসকে লক্ষ্য করে আমি কোনো বর্ণবাদী মন্তব্য করিনি। দুর্ভাগ্যবশত সে যা শুনেছে বলে ভাবছে, তা ভুল। আমি কোনো দিন কারও সঙ্গে বর্ণবাদী আচরণ করিনি। উল্টো রিয়াল খেলোয়াড়দের কাছ থেকে আমি যে হুমকি পেয়েছি, তা দুঃখজনক।’

শেয়ার করুন