Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে মিনারা পাকড়াও

admin

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ০২:৫১ অপরাহ্ণ | আপডেট: ০২ মার্চ ২০২৬ | ০২:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
যে কারণে মিনারা পাকড়াও

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকায় একটি বাসার রান্না ঘর থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব। এসময় মিনারা বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়।  রবিবার (১ মার্চ) রাতে মোগলাবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় এ অভিযান চালানো হয়।

সোমবার (২  মার্চ) দুপুরে মোগলাবাজার থানা পুলিশ গ্রেফতারকৃত মিনারা বেগমকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেফতারকৃত মিনারা বেগম (৩৫) সিলেট জেলার বিয়ানীবাজার থানার বিলুয়া এলাকার বাসিন্দা কাশিম আহমদ চৌধুরীর স্ত্রী।

র‌্যাব জানায়, অভিযান শুরুর সাথে সাথে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়। অপর একজন দৌড়ে পালিয়ে যান। নারীর কাছ থেকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে রান্নাঘরের সিলিংয়ের ওপর রাখা একটি কার্টনের ভেতর থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

শেয়ার করুন