Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

admin

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ১২:০০ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৬ | ১২:০০ পূর্বাহ্ণ

ফলো করুন-
মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

সিলেটের বিশ্বনাথে মাদ্রাসাপড়ুয়া কিশোরীকে (১৭) অপহরণ করে ধর্ষণের অভিযোগে মো. সেলিম মিয়া (৪২) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) গ্রেফতার সেলিমকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই দিন ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

অভিযুক্ত সেলিম ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। তার পরিবারে ৩ সন্তান রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের দরিদ্র এক পরিবারের কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। রমজান মাসে স্থানীয় মসজিদে কারিয়ানায় ভর্তি হয় ওই কিশোরী। এতে শিক্ষক কারি সেলিম মিয়ার সঙ্গে কিশোরীর পরিচয় হয়। সেলিম বিভিন্ন সময়ে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখালে তাতে রাজি হয়নি কিশোরী।

Manual6 Ad Code

একপর্যায়ে বুধবার (১৬ এপ্রিল) ওই কিশোরী বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে ওই শিক্ষক তাকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে সিলেট শহরের একটি বাসায় নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন।

কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের অবহিত করে। এরপর সেলিম বিষয়টি কিশোরীর চাচাতো ভাইয়ের সঙ্গে টাকা লেনদেনের মাধ্যমে শেষ করতে চান; কিন্তু তিনি (কিশোরীর চাচাতো ভাই) এ বিষয়টি স্থানীয় এক মুরুব্বিকে অবহিত করেন। পরে ওই মুরুব্বিসহ কিশোরীর পরিবার বিষয়টি পুলিশকে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, থানায় মামলা দায়েরের পরপরই পুলিশ আসামিকে গ্রেফতার করেছে।

Manual1 Ad Code

ভুক্তভোগীকে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন