Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে শিশুর গায়ে সাইকেলের ধা*ক্কা, সং*ঘ*র্ষে আ হ ত ১৫

admin

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ০৮:১২ অপরাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৬ | ০৮:১২ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে শিশুর গায়ে সাইকেলের ধা*ক্কা, সং*ঘ*র্ষে আ হ ত ১৫

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

হবিগঞ্জের লাখাইয়ে এক শিশুর গায়ে বাইসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়।

Manual8 Ad Code

সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার মোড়াকড়ি গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোড়াকড়ি গ্রামের মহিউদ্দিনের ছেলের গায়ে অসাবধানতাবশত একই গ্রামের আব্দুল আওয়ালের ছেলের সাইকেলের ধাক্কা লাগে। পরে আবার মহিউদ্দিনকে মারধর করে আব্দুল আওয়ালের লোকজন। এসব ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিন, আব্দুল আউয়াল ও মমিন মিয়াসহ ৫ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

Manual4 Ad Code

লাখাই থানার (ওসি) মো. জাহিদুল হক বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

শেয়ার করুন