Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে দুই গ্রামবাসীর সং*ঘ*র্ষে আহত অর্ধশতাধিক

admin

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ০৮:১৬ অপরাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৬ | ০৮:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্বনাথে দুই গ্রামবাসীর সং*ঘ*র্ষে আহত অর্ধশতাধিক

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

ফুটবল খেলাকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Manual8 Ad Code

রবিবার (৮ মার্চ) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা ও পৌর শহরের আনরপুর গ্রামবাসীর মধ্যে প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে বাকপ্রতিবন্ধি ও স্কুল ছাত্র’সহ উভয় পক্ষে আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।

Manual5 Ad Code

খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বিষয়টি আপোষ-মিমাংশা সমাধান করার জন্য দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

এদিকে সংঘর্ষের পর উভয় পক্ষের আহতরা প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন এবং গুরুতর আহতদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উভয় পক্ষের লোকজন সূত্রে জানা গেছে।সংঘর্ষে দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের পক্ষে আহতরা হলেন- বাকপ্রতিবন্ধি মাসুক মিয়া (৫১), শাহীন খান (৪৫), নিজাম উদ্দিন (৫৩), আব্দুল আলিম (৩০), খালেদ খান (৪৩), জুবেল মিয়া (২৮), জামাল মিয়া (৩৫), চাঁদ উদ্দিন (৪৩), কামাল মিয়া (৩৭), শানুর আলী আলী (৪৯) এবং পৌর শহরের আনরপুর গ্রামের পক্ষে আহতরা হলেন- স্কুলছাত্র্র ফয়েজ আহমদ (১৩), মান্না মিয়া (৩৪), আব্দুল মালিক (৪৬), সাইদুর রহমান (৪২), আরকুম আলী (৪৩), সেলিম মিয়া (৪১), আফজল মিয়া (২৭)। এছাড়াও রাতের ইটপাটকেলে উভয় গ্রামবাসীর মধ্যে নাম না জানা আরোও প্রায় ৩০/৩৫ জন আহত হয়েছেন।

Manual3 Ad Code

এব্যাপারে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের আব্দুল হামিদ খান সুমেদ বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যান হাফিজ আরব খান ও থানার দারোগা জহিরুল ইসলাম আপোষে দেখার প্রস্তাব দেওয়ায় আমাদের পক্ষ থেকে এখন (সোমবার বিকেল ৫টা) পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি।

অন্যদিকে একই ব্যাপারে বিশ্বনাথ পৌরসভার আনরপুর গ্রামের জয়নাল আবেদীন বলেন, সংঘর্ষের ঘটনায় আমাদের গ্রামের বেশ কয়েকজন আহত হয়েেেছন। তবে এখন (সোমবার বিকেল ৫টা) পর্যন্ত আমাদের পক্ষ থেকে মামলা করার কোনো পদক্ষেপ নেইনি।

Manual1 Ad Code

শেয়ার করুন