Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী

admin

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ০৪:৩৯ অপরাহ্ণ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ | ০৪:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি জাতীয় সংসদের ফ্লোরে আলোচনায় উঠতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আসন্ন সংসদ অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, নতুন কী কী আইন উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে—এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৫ মার্চের অধিবেশন শেষে সংসদ মুলতবি থাকবে এবং ঈদের পর আগামী ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হবে। এরপর পুরো এপ্রিল মাসজুড়ে সংসদের কার্যক্রম চলবে।

Manual2 Ad Code

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ একটি বিশেষ কমিটির কাছে পাঠানো হবে। কমিটি সেগুলো যাচাই-বাছাই করে প্রতিবেদন আকারে সংসদে উপস্থাপন করবে।

Manual2 Ad Code

শেয়ার করুন