Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প*র*কী*য়া*র জেরে ফেরদৌসি হ*ত্যা, র‌্যাবের খাঁচায় তামান্না

admin

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ০৮:৫৫ অপরাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ | ০৮:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
প*র*কী*য়া*র জেরে ফেরদৌসি হ*ত্যা, র‌্যাবের খাঁচায় তামান্না

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

তামান্না আক্তার (২২) নামের এক যুবতিকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯। তিনি তার শাশুড়ি ফেরদৌসি ইসলাম চৌধুরী (৬০) হত্যা মামলা আসামি।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

Manual2 Ad Code

তামান্না আক্তার মধ্যসমত পশ্চিম এলাকার রফিকুল ইসলাম চৌধুরীর স্ত্রী।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

জানা যায়, তামান্নার স্বামী দুবাই থাকায় অন্য একজনের সাথে তার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে প্রেমিকের সাহায্যে স্বর্ণালংকার চুরি করতে গিয়ে গত ১৫ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ফেরদৌসি ইসলাম চৌধুরীকে শ্বাস রোধ করে হত্যা করে। তারা স্বর্ণ ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। ফেরদৌসির ভাই বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তামান্নাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual2 Ad Code

শেয়ার করুন