Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে মোটরসাইকেল দু*র্ঘ*ট*নায় প্রাণ গেল যুবকের

admin

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | ১২:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ | ১২:২৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে মোটরসাইকেল দু*র্ঘ*ট*নায় প্রাণ গেল যুবকের

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জে ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে সাফিকুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রবিবার (২২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত সাফিকুল ইসলাম শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাফিকুল ইসলাম তার দুই বন্ধুকে নিয়ে নিজ গ্রাম থেকে মোটরসাইকেলে করে তাহিরপুরের পর্যটন কেন্দ্র শিমুল বাগানে ঘুরতে যাচ্ছিলেন। পথে গাগলী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

Manual7 Ad Code

দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, সাফিকুল ইসলামের হাড় ভেঙে শরীরের অংশ গাছের ভেতরে ঢুকে যায়, যা ঘটনাস্থলের উপস্থিত লোকজনকে হতবাক করে দেয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত গুলজার আহমদ সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual2 Ad Code

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমজাদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই সাফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে এবং অন্যজন হাসপাতালে ভর্তি আছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্যাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Manual7 Ad Code

শেয়ার করুন