Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে সোনাই মিয়ার লা*শ উদ্ধার

admin

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ০৯:২৫ অপরাহ্ণ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ | ০৯:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
শান্তিগঞ্জে সোনাই মিয়ার লা*শ উদ্ধার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাথারিয়া গ্রামের মো সোনাই মিয়া (৬৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual1 Ad Code

শনিবার (২৮ মার্চ) সকাল পৌণে ১১টার দিকে পাথারিয়া গ্রামের খালের পাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজের আগে ওজু করতে গিয়ে মৃত আয়ূব আলীর স্ত্রী আফারুন বেগম বাড়ির উত্তর পাশের পুকুরপাড়ে শিল কড়ই গাছে সোনাই মিয়াকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি পুলিশকেও জানানো হয়।খবর পেয়ে শান্তিগঞ্জ থানার এসআই মো আখতারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তার পরিবার জানায়, সম্প্রতি তার ছেলে কামরুল হাসানের বিয়ে হওয়ায় বাড়িতে আত্মীয়-স্বজনের উপস্থিতি ছিল বেশি। সে কারণে সোনাই মিয়া ও তার ছেলে ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে বাবাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশীর কাছ থেকে জানতে পারেন, তার বাবা গাছে ঝুলছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি বাবার ঝুলন্ত লাশ দেখতে পান।এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো অলিউল্লাহ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Manual3 Ad Code

শেয়ার করুন