Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮ দলের মহাযজ্ঞ: চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ

admin

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৫:৫৪ অপরাহ্ণ | আপডেট: ০১ এপ্রিল ২০২৬ | ০৫:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
৪৮ দলের মহাযজ্ঞ: চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস প্লেই-অফের শেষ লড়াইয়ের পর অবশেষে পূর্ণতা পেয়েছে। শেষ টিকিটের লড়াইয়ে বলিভিয়াকে হারিয়ে নাটকীয়ভাবে নিজেদের স্থান নিশ্চিত করেছে ইরাক, যার মাধ্যমে ইতিহাসের বৃহত্তম এই আসরের ৪৮টি দলের অংশগ্রহণ এবং ১২টি গ্রুপের চিত্র এখন সম্পূর্ণ পরিষ্কার।

Manual3 Ad Code

উত্তর আমেরিকা মহাদেশের তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিতব্য এই বিশ্বকাপে প্রথমবারের মতো এত বিশাল সংখ্যক দল অংশ নিতে যাচ্ছে।

এবারের বিশ্বকাপের বাছাইপর্ব এবং প্লেই-অফ রাউন্ডে বেশ কিছু চমকপ্রদ ফলাফল লক্ষ্য করা গেছে। ইউরোপীয় প্লেই-অফ থেকে বসনিয়া, চেক প্রজাতন্ত্র, তুরস্ক ও সুইডেন মূল পর্বে জায়গা করে নিলেও টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকে হতাশ করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।

পেনাল্টি শুটআউটে বসনিয়ার কাছে হেরে আজ্জুরিরা আবারও বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গেছে। অন্যদিকে ইন্টার-কনফেডারেশন প্লেই-অফ থেকে কঙ্গো এবং ইরাক তাদের যোগ্যতা প্রমাণ করে মূল আসরে প্রবেশ করেছে। বিশেষ করে ইরাক দীর্ঘ ৪০ বছর পর এবং কঙ্গো ৫২ বছরের দীর্ঘ বিরতির পর বিশ্বমঞ্চে ফিরেছে যা ফুটবল প্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।

Manual2 Ad Code

২০২৬ সালের এই আসরে অভিষেক হতে যাচ্ছে চারটি নতুন দলের—কুরাসাও, জর্ডান, কেপ ভার্দে ও উজবেকিস্তান। গ্রুপ বিন্যাসের দিকে তাকালে বেশ কিছু রোমাঞ্চকর লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ‘গ্রুপ আই’-তে বর্তমান রানার্সআপ ফ্রান্সের সঙ্গে লড়বে সেনেগাল, নরওয়ে এবং নবাগত ইরাক।

Manual2 Ad Code

অন্যদিকে ‘গ্রুপ কে’-তে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল মুখোমুখি হবে কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘গ্রুপ জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের মোকাবিলা করবে। ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল ‘গ্রুপ সি’-তে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে। স্বাগতিক তিন দেশ মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র যথাক্রমে গ্রুপ এ, বি এবং ডি-তে অবস্থান করছে।

বিশ্বকাপের গ্রুপ বিন্যাস অনুযায়ী ‘গ্রুপ এ’-তে রয়েছে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। ‘গ্রুপ বি’-তে কানাডা, বসনিয়া, কাতার ও সুইজারল্যান্ড। ‘গ্রুপ ডি’-তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্ক, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে। ইউরোপীয় পরাশক্তি জার্মানি ‘গ্রুপ ই’-তে কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডরের বিপক্ষে লড়বে।

Manual4 Ad Code

‘গ্রুপ এফ’-এ নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া এবং ‘গ্রুপ জি’-তে বেলজিয়াম, মিসর, ইরান ও নিউজিল্যান্ড স্থান পেয়েছে। ‘গ্রুপ এইচ’-এ স্পেনের সঙ্গী কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। শেষ গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ড খেলবে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামার বিপক্ষে। নতুন ফরম্যাট এবং নতুন সব দলের অন্তর্ভুক্তি নিয়ে ফুটবল বিশ্ব এখন জুন মাসের সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুনছে।

শেয়ার করুন