Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০

admin

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ১১:২৪ অপরাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ | ১১:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে পৃথক দুইটি সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

Manual6 Ad Code

বুধবার সন্ধ্যার দিকে ইউনিয়নের রফিনগর ও সাদিরপুর গ্রামে এ ঘটনাগুলো ঘটে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, রফিনগর গ্রামে আব্দুল জিহাদের পক্ষের লোকজনের সঙ্গে শফিক মিয়ার পক্ষের লোকজনের মধ্যে হাঁস নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে শফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

Manual5 Ad Code

অপরদিকে একই ইউনিয়নের সাদিরপুর গ্রামে ধান শুকানোর খলার (মাঠ) রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হোসাইন মিয়া ও আহাদ নূরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহাদ নূর (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত দিরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।

দিরাই সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানী তালুকদার পৃথক দুই সংঘর্ষে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বর্তমানে দুই গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন