Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের যে বাজারে নামাজের সময় বন্ধ থাকবে সব দোকানপাট

admin

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ০৫:২৫ অপরাহ্ণ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ | ০৫:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের যে বাজারে নামাজের সময় বন্ধ থাকবে সব দোকানপাট

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে নামাজের সময় সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী ও এলাকাবাসী।

বুধবার (৮ এপ্রিল) ঐতিহ্যবাহী হরিপুর বাজার জামে মসজিদে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual5 Ad Code

এই বাজারে দীর্ঘদিন ধরেই নানান বিধি নিষেধ চলে আসছে। স্থানীয় পীরের নির্দেশে বাারে মাইক বাজানো, এমনকি টিভি দেখায়ও আগে বিধিনিষেধ ছিলো। যদিও তা এখন অনেকটা শিথিল হয়ে এসেছে।

Manual5 Ad Code

এবার নাাজের সময় সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানয়ীরা। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা হুযাইফা আল হেলাল।

তিনি বলেন, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, হরিপুর বাজারে প্রতি ওয়াক্ত নামাজের সময় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং নামাজ শেষে পুনরায় কার্যক্রম চালু করা হবে।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, অতীতেও এই বাজারে গান-বাজনা, টিভি, ভিসিডি ও ডিভিডি প্রদর্শন নিষিদ্ধ ছিল এবং বর্তমানে তা অব্যাহত রয়েছে। হরিপুরি পীর হিসেবে পরিচিত প্রয়াত আল্লামা শেখ আব্দুল্লাহ হরিপুরীর নির্দেশে এই অঞ্চলে নানা অনুশাসন পালি হয়ে আসছে।

Manual7 Ad Code

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা পলী রানী দেব (ভূমি অফিসার) এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি।

জানা যায়, স্থানীয় মসজিদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হরিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল আহমদ। এতে উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা কুতুব উদ্দীন শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

শেয়ার করুন